দিরাইয়ে আব্দুস শহীদ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

 

সুনামগঞ্জ সংবাদদাতা :

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি  সদ্য প্রয়াত আব্দুস শহিদ উন্নয়ন  ফাউন্ডেশন উদ্যোগে  দিরাই উপজেলার জিপিএ ছাত্র/ছাত্রীদেরকে  বৃত্তি ও সংর্ধনা প্রদান করা হয়েছে।

 

আজ  শনিবার সকাল ১০ ঘটিকায়  দিরাই উপজেলা গণ মিলনায়তন হলে  হাওর পাড়ের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তি প্রধান করা হয়। ফাউন্ডেশন সদস্য সচিব নার্গিস বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জসিম উদ্দীনের সঞ্চালনায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সাজ্জাদ, দিরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম আব্দুল হালিম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রবীন মাষ্টার আলতাফ উদ্দীন,দিরাই কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, শুকর নগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ রায় বিশ্ব, শিক্ষক গোলাম মোস্তাফা, প্রমুখ। । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,

সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিন, লিপন হাসান চৌধুরী,মহি উদ্দীন মিলাদ,

সমাজ সেবক সেলিম আহমেদ মিঠু,কবি নিরেশ চন্দ্র রায়, সাংবাদিক সুয়েব হাসান চৌধুরী,শিক্ষক মানবেন্দ্র তালুকদার, আব্দুস শহিদ উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য মো.নাইম ইসলাম, সালমান আহমেদ, প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ বলেন, শিক্ষা হলো জাতির মেরুদন্ড আর এই শিক্ষকে যারা মূল্যায়ন করে তারাই এ যুগের শ্রেষ্ট মানব।প্রয়াত আব্দুশ শহীদ চৌধুরীর উন্নয়ন ফাউন্ডেশনের এই মহান উদ্যোগে আমি মুগ্ধ, আর আমি শুধু মুগ্ধ নয়  আমার সাথে সাথে আজকের  আয়োজনের প্রধান মেহমান যাদের জন্য এই জমকালো আয়োজন হাওর পাড়ের  তথা পৌর শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত  ছাত্রছাত্রীরাও বেশি মুগ্ধ। আমি এই ফাউন্ডেশন যেন দিরাই শাল্লার হাওর পাড়ের শিক্ষাক্ষেত্রে গরীব অসহায় ছাত্র/ছাত্রীদের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে আমি শুভ কামনা করি। সাথে সাথে আমি মহান উদার মনের মানুষ আব্দুস শহীদ চৌধুরীর আত্মার মাগফেরাত কমানা করি। বিশেষ অতিথির বক্তব্য প্রবীন মাষ্টার আলতাফ উদ্দীন বলেন,যুগের তালে তালে শিক্ষা ক্ষেত্রে ও ব্যাপক উন্নয়নের ভূমিকা রাখছে  দিরাই শাল্লার শিক্ষিত সমাজ। আগে কমই শুনা যেত জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের দের কথা। প্রায় তিন চার গ্রাম হেঠে ও একজন পাওয়া যেত কি? না।আজ আমি আমার চোখের সামনে দেখছি অনেক ছাত্র/ছাত্রীরা। আর আজকের যারা আমাদের সামনে শিশু তারাই হবে আগামীর ভবিষ্যৎ। আমি আজকের এই কৃতিসসন্তানদের কে প্রাণ ভরে শুভেচ্ছা জানাই। মরহুম আব্দুশ শহীদ ফাউন্ডেশন তথা তার সুযোগ্য পুত্র তাহির রায়হান চৌধুীর পাবেলের প্রচেষ্টায় এই কুমলমতি ছাত্র/ছাত্রীদেরকে বিশেষ সম্মানে ভূষিত করায় আমি অত্যন্ত মুগ্ধ।আমি হাওর পাড়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাহির রায়হান পাবেল তথা তাহার পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই।

অনুষ্টানের শুরুতে  স্বাগত বক্তব্য রাখেন,  ফাউন্ডেশনের সদস্য

হুমায়ূন কবির তালুকদার, তিনি বলেন,আব্দুস শহীদ চৌধুরী ছিলেন,এই অবহেলিত ভাটি বাংলার প্রাণ পুরুষ।তার আর্দশ ছিল অত্যন্ত ভালো, তিনি শিক্ষিত মানুষকে খুব ভালোবাসতেন। মানুষের কল্যাণের জন্য দিন রাত প্ররিশ্রম করতেন। আমরা তার আদর্শে তথা আপনাদের সহ-যোগিতায় ভাটি বাংলার মানুষজনের উন্নয়ন করতে চাই। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আবু হাসান চৌধুরী সাজু,।

এসময় উপস্হিত ছিলেন,  সাংবাদিক সামছুল ইসলাম সরদার,সুরমা কলেজের প্রভাষক মুস্তাহার মিয়া মোস্তাক,সাংবাদিক আবু হানিফ চৌধুরী, মো.নাইম তালুকদার সহ- বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রমুখ। পরে আগত অতিথিবৃন্দ

৭১ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে বিশেষ সম্মাননা হিসাবে ক্রেষ্ট, সনদ, ও নগদ এক হাজার টাকা তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *