নিজস্ব প্রতিবেদক :
ফেনী জেলা আওয়ামীলীগের কর্মী সভা শুক্রবার বিকালে শহরের শহীদ জহির রায়হান হল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। তিনি বলেন, জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। অা’লীগ ঐক্যবদ্ধ হলে কেউ হারাতে পারবেনা।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম এর সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
জেলা অা’লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার এর সঞ্চালনায় অারো বক্তব্য রাখেন কেন্দ্রিয় অা’লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, কেন্দ্রীয় যুবলীগ নেতা অাবুল বাশার সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এর অাগে কর্মী সভাকে সফল করতে ফেনী জেলা আওয়ামীলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন।
জানাগেছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত গঠিত এই টিমটি ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সাংগঠনিক বিষয়ে তদারকি করবেন।