সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র বর্ষপূর্তি উপলক্ষে বর্ধিত সভা

 

নিজস্ব প্রতিবেদক :

সৃজনশীল মেধা ও মননের সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ২য় বর্ষপূর্তি উদযাপন  উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্ল্যামিংগো ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ফরহাদ গণী নয়নের সৌজন্যে রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০০০ ছাত্রছাত্রীর জন্য শিক্ষাসামগ্রী উপহার, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, সংগঠনের শুভাকাঙ্ক্ষী সম্পাদক মণ্ডলী ও সদস্যদের অংশগ্রহণে বর্ণিল ক্যাম্প ফায়ার-২০১৮ আয়োজন।

এ উপলক্ষে বর্ধিত সভা আজ শনিবার বিকেলে মুন্সির ঘাটাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা।

বক্তব্য রাখেন মোরশেদ আলম, সাকিব শাহরিয়ার, আসিফ জাহান, অর্জন বড়ুয়া, তারেক হাসান, রাকিব চৌধুরী, আবু বকর আরাফাত, জাগির হোসেন, ওমর ফারুক মনি। উপস্থিত ছিলেন মনির উদ্দিন, মিজানুর রহমান, মনির খান ইম্পো, আরমান , রাকিব জাহাঙ্গীর, আরিফ আহমেদ, মেহেদী হাসান আরমান, সাকিব আবদুল্লাহ, ইশতিয়াক রাকিব, তানভীর হাসান ফাহিম, সাজ্জাদ হোসেন, রবিন, জনি দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *