চট্টগ্রাম ব্যুরো :
‘যেখানেই ধুলাবালি, ধোয়া ও কুয়াশা সেখানেই মাস্ক” এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাজ সেবামূলক সামাজিক সংগঠন ‘স্মার্ট চ্যালেঞ্জার্স’ এর বাস্তবায়নে রাউজান ছিদ্দিক সারাং ফাউন্ডেশন এর সার্বিক সহযোগীতায় আজ শুক্রবার, (১৯-জানুয়ারী) সকালে, উপজেলার মুন্সীর ঘাটায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ছিদ্দিক সারাং ফাউন্ডেশনের পরিচালক গোলাম মামুন জাবুর সভাপতিত্বে মাস্ক বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দীন হিরু।
বিশেষ অতিথি ছিলেন, মঙ্গলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পষর্দের সভাপতি সারজু মো. নাছের, লাইন্স চক্ষু হাসপাতালের ক্যাম্প কোর্ডিনেটর জসিম উদ্দীন সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, রাউজান ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক এনামুল হক, প্যানেল চেয়ারম্যান লাকী চৌধুরী, ইউপি সদস্য মো. ফোরকান,
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন রাজু, সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহ নেওয়াজ, সাবেক সভাপতি মাহমুদুল হাসান জুনায়েদ, বরিউল হোসেন, এম.এ সাইয়্যিদ জনিসহ প্রমূখ।