এমদাদ খান রামগড় খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে সাহাব উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। নতুন পাড়া ছাত্র সমাজের আয়োজনে সোমবার বিকাল সোয়া তিনটার দিকে নতুনপাড়া মাঠে এ টুর্নাামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান।
মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: শহীদুল ইসলাম সোহাগ ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ক্রীড়া চর্চার মাধ্যমে সাহাব উদ্দিনের স্মৃতিকে মনে রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের উদ্বোধন কালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান বলেন, ক্রিড়ামোদী মো: সাহাব উদ্দিন অসময়ে আমাদের ছেড়ে চলে গেছে। তার এ চলে যাওয়া মাটিরাঙ্গার ক্রীড়া ক্ষেত্রে অপুরনীয় ক্ষতি হয়েছে। সদা হাস্যোজ্জল সাহাব উদ্দিন সবসময়ই আমাদের অন্তরে জেগে থাকবে।