রাস্তায় রাস্তায় কলম বিক্রি করে জীবন চলে কিশোর আকমল’র -বাংলারদর্পন 

 

 

মো.নাইম তালুকদার :

যে সময় পড়ার টেবিলে  লেখা-পড়া নিয়ে মগ্ন থাকার কথা ছিল । টিক সে বয়সে রাস্তায় রাস্তায় কলম বিক্রি করে চলে কিশোর আকমলের পরিবারের  জীবন জীবিকাহ।

সুয্য উদীত হতে না হতেই হাতে হ্যান্ড মাইক ও কলমে ঝিক নিয়ে বাড়ী থেকে বাহির হয় কিশোর আকমল।  গ্রামের গলি অগিতে  ও হাঠ বাজারে প্রতিদিন বিক্রি করে কলম। সারা দেশের ন্যায় গতকাল সুনামগঞ্জে হঠাৎ করে  ঝেঁকে বসেছে শীত। রাতের কুয়াশা আর কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছেন মানুষজন। কিন্তু এই প্রচন্ড শীত থামাতে পারেনা কিশোর আকমলকে। আকমল কলম আর হ্যান্ড মাইক নিয়ে রাতের আধারে বিক্রি করছে কলম। আজ শনিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে কলম বিক্রি করে ব্যাস্ত সময় পাড় করছে কিশোর আকমল।সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আসমুড়া গ্রামের বাসিন্ধা  মুহি উদ্দীনের  ছেলে। আকমল জানায়, আমি রাস্তায় রাস্তায় কলম বিক্রি করি আমার আমার পরিবারে খাবারের জন্য। আমার বাবাও কাজ করেন তবে ও আমাদের পরিবার চলে না। আমাদের পরিবারে  মানুষ বেশী তাই টাকা ও লাগে বেশি।

লেখা-পড়ার বিষয় নিয়ে জিজ্ঞেস করলে সে বলে আমি আগে  আমার মামার বাড়ী দক্ষিণ সুনামগঞ্জের আলমপুর গ্রামে থাইকা লেখা-পড়া করতাম। এখন আমাদের টাকা পয়সা নাই তাই সেখান থেকে চলে আসি। এখন রাস্তায় রাস্তায় ও বাজার হাঠে কলম বিক্রি করি। এব্যাপারে পাথারিয়া বাজারের সাধারণ সম্পাদক এইচ আর হাবিব  খুব আক্ষেপ  করে বলেন, আমাদের গরীব এলাকা বলে আমাদের এলাকার ছেলের করুন অবস্থা লেখা পড়া ছেড়ে কলম বিক্রি করতে হচ্ছে। আমি বিত্রবানদের সাথে তার বিষয় নিয়ে আলোচনা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *