মো. ইকবাল হোসাইন : ফেনীর সোনাগাজীতে অাইডিবির অর্থায়নে নির্মিত ৪টি ঘুর্নিঝড় অাশ্রয়কেন্দ্র উপজেলা প্রশাসনের কাছে অানুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলা মিলনায়তনে অনুৃষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অাইডিবির পরিচালক ড. নিজাদ শুবে।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জেড.এম কামরুল অানাম, প্রকল্প পরিচালক সুফি মুসতাক অাহমেদ, এলজিইডির প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোনাগাজী উপজেলা নির্বাহি অফিসার মো. মিনহাজুর রহমান।