স্বামীর নির্যাতন কলেজ ছাত্রীর আত্মহত্যা!

 

মােস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :

ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় মিথিলা খাতুন (২২) নামে এক অনার্স পড়ুয়া ছাত্রীর ঝুলন্তÍ লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহ সরকারী কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স বাংলা বিভাগের ছাত্রী মিথিলা হরিণাকুন্ডু উপজেলার সিঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। ১৯.১২.২০১৭ ইং মঙ্গলবার দুপুর শহরের পাগলাকনাই সড়ক¯ ব্যাপারীপাড়ার জনৈক আমির হোসেন আমুর বাসা থেকে মিথিলার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর থেকে মিথিলার স্বামী জাহিদ পলাতক রয়েছে। জাহিদ হরিণাকুন্ডু উপজেলার ভড়াখালী গ্রামের বিশারত আলীর ছেলে। মিথিলার মা মাহমুদা খাতুন জানান, এক বছর আগে জাহিদ তার মেয়েকে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা বাইরে বসবাস করে আসছিলাে। জাহিদ মিথিলাকে তাদের বিয়ের বিষয়টি গােপন রাখার জন্য বলছিলাে। একটা চাকুরী পেলে মিথিলাকে বাড়ি নিয়ে যাবে। মিথিলার পিতা জাহাঙ্গীর আলম অভিযাগ করন, তারা স্বামী স্ত্রী একই বাসায় ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *