সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার উত্তর চরছান্দিয়া গ্রামে আলোর সন্ধানে সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ৪৭ তম মহান বিজয় দিবস উপলক্ষে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৫ম থেকে ১০ম শ্রেণীর প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীরা এই কুইজ প্রতিযোগিয় অংশগ্রহণ করে। ১৫ জন বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিজয় দিবস উদযাপন করা হয়।
শনিবার বিকালে উক্ত অনুষ্ঠানে সোসাইটির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ আশিকের সঞ্চালনায় সদস্যদের ব্যবস্থাপনায় সোনাগাজী ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ইংরেজি প্রভাষক আবসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ঢাকা এর সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী মাসুদ।
তিনি তার বক্তব্যে বলেন নিরক্ষর মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত জাতি গঠনে তার সরকার কাজ করে যাচ্ছে। আলোকিত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সবাইকে সামাজিকভাবে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।
এতে আরো বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্যাহ সেলিম, প্রচার সম্পাদক সৈয়দ দ্বীন মোহাম্মদ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য ফয়েজ আহমেদ ,পৌরসভা ২নং ওয়াড কাউন্সিলর হাজী মো: ইয়াছিন, শুভেচ্ছা বক্তব্য পেশ করেন উক্ত আলোর সন্ধানে সমাজকল্যাণ সোসাইটির সভাপতি কাওছার মাহমুদ।
এতে দুইশতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপনি লগ্নে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি সহ অন্যান্যরা পুরস্কার হাতে তুলে দেন। সোসাইটির পক্ষ থেকে প্রধান অতিথিকেও বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।