ঢাকা:
রাজধানী ঢাকার দক্ষিণখানে জঙ্গি আস্তানা সন্দেহে ভোররাত থেকেই একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটি ।
দক্ষিণখানের আশকোনা এলাকার তিনতলা ভবনের বাড়িটির একটি ফ্লাটে জঙ্গিরা অবস্থান করছে বলে দাবি করছে পুলিশ।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ঘটনাস্থলে ব্রিফিংয়ে বলেছেন ওই বাড়িতে থাকা জঙ্গিরা নব্য জেএমবির সদস্য এবং তাদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে।
জঙ্গি দলটির মধ্যে নারৗ ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন তিনি।
জঙ্গিদের আত্মসমর্পণের করতে আহবান জানানো হচ্ছে এবং বাড়িটির অন্য ফ্লাটগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
পুলিশ বলছে জঙ্গিরা আত্মসমর্পনের আহবান প্রত্যখ্যান করছে কিন্তু তবুও চেষ্টা হচ্ছে যাতে তারা আত্মসমপর্ন করে।
ধারণা করা হচ্ছে পুলিশের আহবানে সাড়া দিয়ে আত্মসমর্পনে রাজী না হলে শেষ পর্যন্ত পুলিশ ভবনটিতে অভিযান চালাবে।
এর আগে চলতি বছরেই নারায়ণগঞ্জ ও কল্যানপুরে এ ধরণের অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছিলো।