বাংলারদর্পন >>>>
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন উখিয়া ডিগ্রী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে ১,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২,০০০ টাকা জাল নোটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম এ বৎসর ০১ জানুয়ারি ২০১৭ হতে অদ্য ১৮ নভেম্বর ২০১৭ ইং তারিখ পর্যন্ত সর্বমোট ২৪১ টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ মোট ৩৯টি ম্যাগাজিন এবং ২,১৭৯ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি/কার্তুজ উদ্ধারের পাশাপাশি ৬৬ লক্ষ ৫৬ হাজার ৭৫৬ পিস ইয়াবা ট্যাবলেট এর পাশাপাশি ২৩ হাজার ৬২৮ বোতল ফেন্সিডিল, ১,৪৩৮ বোতল বিদেশী মদ ও বিয়ার, ০২ লক্ষ ৯৪ হাজার ৯৩০ লিটার দেশীয় তৈরী মদ, ৬৫৬ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৪০০ গ্রাম আফিম উদ্ধার করেছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রীবাহী বাসযোগে ইয়াবা ট্যাবলেট নিয়ে টেকনাফ হতে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৮ নভেম্বর ২০১৭ ইং তারিখ ১৩৩০ ঘটিকার সময় মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন উখিয়া ডিগ্রী কলেজের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকে। এ সময় টেকনাফ হতে আসা একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশীকালে ০১ জন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা মোঃ মামুনুর রশিদ (২৮), পিতা-মোঃ হাবিবুর রহমান, গ্রাম-কুতুপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২,০০০ টাকা জাল নোট উদ্ধারসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকার মাদক চক্রের সাথে যোগাযোগের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রয় করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ০৮ লক্ষ ৫০ হাজার টাকা।
৩। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধনী-২০০৪) এর ১৯(১) টেবিল এর ৯(খ) ধারা এবং ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারা মোতাবেক কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।