বাংলারদর্পন :
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি জসিম উদ্দিন হল ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল নোমান (২৩) । সে ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৮নং আমিরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আবুল খায়ের সাওদাগর বাড়ীর আবুল খায়েরের কনিষ্ঠ ছেলে।
এর আগে বৃহস্পতিবার ১.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স হলের ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ছোট বেলা থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষণ শুনে রাজনীতি করার স্বপ্ন দেখি। এরপর দীর্ঘ সময় বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে একজন একনিষ্ঠ কর্মী হিসেবে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলাম।ঢাকা বিশ্ববিদ্যালয় আশার পর সৈয়দ মো. আরিফ হোসাইন ভাই রাজনীতি করার প্লাটফর্ম তৈরি করে দেন। এজন্য ভাইয়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।
রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন যেখানেই থাকি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করে যাব এবং বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করব।
এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আরিফ হোসাইন বলেন, আব্দুল্লাহ আল নোমান প্রথম বর্ষ থেকেই কবি জসিম উদ্দিন হল ছাত্রলীগের একজন সক্রিয় ও পরিশ্রমী কর্মী। সে ৫ই জানুয়ারি নির্বাচনের পূর্ব থেকেই ছাত্রলীগের প্রত্যেকটি কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। সে খুব পরিশ্রমী ছাত্রনেতা। আমি তার রাজনৈতিক জীবনে সফলতা কমনা করি।