অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী :সোনাগাজীতে বেকারী শ্রমিকের কারাদন্ড – বাংলারদর্পন 

 

বাংলারদর্পন :

সোনাগাজীতে ময়লা আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশে  খাদ্য সমগ্রী  তৈরীর  অভিযোগে বুধবার বিকালে এক বেকারী শ্রমিককে এক মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। অপর এক বেকারীকে জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান পৌর শহর ও মনগাজী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে বের হন। পোড়া মবিল দিয়ে চানাচুর ভাজা, ময়লা আর্বজনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর অভিযোগে ভোক্তা অধিকার আইন ও অত্যাবশ্যকীয় পণ্য ব্যবহার আইনে মনগাজী বাজারের সততা বেকারীর ব্যবস্থাপক ও শ্রমিক সফিকুল ইসলামকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

এছাড়া পৌর শহরের হাসপাতাল এলাকায় জননী বেকারীকে একই অভিযোগে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওই দুটি বেকারীর থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী জব্দ করে ফেলে দেয়া হয়েছে। অভিযানকালে আরও বেশ কয়েকটি হোটেল ও দোকান মালিককে সর্তক করা হয়। দন্ডপ্রাপ্ত বেকারী শ্রমিক সফিকুল ইসলামকে জেল-হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *