মো. আলাউদ্দিন :
চট্টগ্রামের রাউজান উপজেলার ৮নং ইউনিয়ণ কদলপুরে জায়গার সম্পত্তির বিরোধ নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২-নভেম্বর) সন্ধা ৬টায় সময় উপজেলার কদলপুরের আলম বাড়ীতে এই হত্যাকান্ড ঘটে।
স্থানীয় লোকজন জানায়, কদলপুরের আলম বাড়ীর ইসহাক মিয়া চৌধুরীর তিন ছেলে। এদের মধ্যে মহিম উদ্দিন (৫০) এর সাথে তার আপন দুই ভাই মন্নান ও জসিমের সাথে জায়গা ও বসত ভিটা নিয়ে বিরোধ চলছিল অনেক দিন ধরে। এই বিরোধের জের ধরে জসিম ও মন্নান দুই ভাই অপর ভাই মহিমকে বসত ভিটা থেকে বিতারিত করে। এই ঘটনা নিয়ে ইউনিয়ন পরিষদ ও থানায় ও একাধিক অভিযোগ করে মহিম উদ্দিন।
জসিম ও মন্নান তারা দুই ভাই এলাকার জন প্রতিনিধিদের কোন সালিশী আইন মান্য না করে তাদের ভাই মহিম উদ্দিনকে জোর করে বসত ভিটা থেকে বিতারিত করে দেয়। গতকাল (২-নভেম্বর) মহিম উদ্দিন (৫০) বাড়ীতে আসলে তার দুই ভাই মন্নান ও জসিম তাদের ভাই মহিম উদ্দিনের সাথে ঝগড়া লেগে যায়। ঝগড়ার এক পর্যায়ে জসিম ও মন্নান মহিম উদ্দিনকে গাছের লাঠি দিয়ে বেদম প্রহার করতে থাকে। তখন থাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল পাঠিয়ে দেওয়া হয়। আর সেখানে তিনি মারা যায়।
রাউজানের কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মহিম উদ্দিনের হত্যাকান্ডের সংবাদ পেয়ে আমি ও রাউজান থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তখন তাকে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সাথে জড়িত জসিমকে পুলিশ গ্রেফতার করে বলে জানান চেয়ারম্যান। ঘটনার সাথে জড়িত মন্নান পালিয়ে যায় বলে জানা যায়। এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ বাংলার দর্পণ কে বলেন, তারা জায়গা-জমির কারণে ভাই ভাইকে হত্যা করেছে। এখনো কোন অভিযোগ হয়নি। তারা যদি এজাহার দেয় তাহলে মামলা হবে।