“ফেডারেশন অব এনজিও’স ইন ফেনী’র নির্বাচন : এড. নান্টু চেয়ারম্যান -অারমান নির্বাহী সচিব

 

ফেনী প্রতিনিধি : “ফেডারেশন অব এনজিও’স ইন ফেনী’র দ্বি-বার্ষিক সাধারন সভা ২০১৭ ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাবেক  চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর অালম নান্টু চেয়ারম্যান ও সাবেক সহকারি সচিব লিয়াকত হোসেন অারমান নির্বাহী সচিব নির্বাচিত হয়েছেন।

এছাড়া এডভোকেট নাছির উদ্দিন বাহারকে ১নং সদস্য ঘোষনা করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ফেনী প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।

এর অাগে শহরের অতিথী চাইনিজ রেস্টুরেন্টে শনিবার সকালে অনুৃষ্ঠিত সাধারন  সভায় সভাপতিত্ব করেন এডভোকেট জাহাঙ্গীর অালম নান্টু ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক কাজী সালাউদ্দিন নোমান।

সভায় জেলা সমাজসেবা অফিসার অাবদুল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, ফেনী জজ কোর্টের সিনিয়র অাইনজীবি এডভোকেট নাছির উদ্দিন বাহার, দৈনিক দৃষ্ট্রান্ত’র সম্পাদক দিলদার হোসেন স্বপন, সাপ্তাহিক স্বদেশপত্রের সম্পাদক এনএন জীবন, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির অাহমদ, ৭১ টিভির প্রতিনিধি জহিরুল হক মিলু, বামুকা সোনাগাজী শাখার সভাপতি গোলাম মাওলা সহ এফএনএফ’র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারন সভা শেষে ২য় পর্বে নির্বাচনি সভা অনুৃষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *