বাংলার দর্পন ডটকম : ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে ১৬ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকালে জেলা কালচারাল অফিসার এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান বলেন, চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ সংস্কৃতি চর্চা সম্ভব।
চলচ্চিত্র আমাদের মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধারন করে। একটি দেশের সামাজিক, অর্থনৈতিক অবস্থা, মানুষের চাওয়া-পাওয়া প্রকাশের অন্যতম মাধ্যম চলচ্চিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।
এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সমর দেবনাথ, পায়রা শিশু কিশোর সংগঠনের সভাপতি জাহিদ হোসেন বাবলু প্রমূখ।
একাডেমীর উদ্যেগে জেলা শিল্পকলা একাডেমী ও ফ্লিম সোসাইটির ব্যবস্থাপনায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত উৎসব চলবে। উৎসবে ৪২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনে রিয়াজুল রিজুুর পরিচালনায় ‘বাপজানের বায়স্কোপ’ প্রদর্শিত হয়।