সোনাগাজীতে ভ্রাম্যমান অাদালতের অভিযান : ৪০কেজি ইলিশ উদ্ধার

ফেনী প্রতিনিধি –

সোনাগাজীতে মা ইলিশ সংরক্ষণে  বিশেষ অভিযান পরিচালনা করেন  উপজেলা প্রশাসন।  এসময় সোনাগাজী বাজারে এক জেলের কাছ থেকে ৪০কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন সোনাগাজী উপজেলা নির্বাহি অফিসার মো. মিনহাজুর রহমান।  তিনি জানান,  প্রজনন মৌসমে ( ১-২২ অক্টোবর)  ইলিশ মাছ শিকার, বাজারজাত ও সংরক্ষণ দন্ডনীয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ৪০ কেজি ইলিশ সোনাগাজী মুজিবিয়া এতিম খানায় দেয়া হয়েছে।  ওই জেলেকে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে।

অভিযানে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *