ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভুঞা উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল অাবদীন মামুনের বাড়ি থেকে জেলা প্রশাসনের অভিযানে ১৩ বোতল ফেন্সিডিল, গাঁজা ও মাদক ব্যবহারের বিপুল পরিমাণ মাদক ব্যবহার সামগ্রী উদ্ধার হয়েছে।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কামারপুকুরিয়া গ্রামে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুনের বাড়িতে তার ছোট ভাই সাইফুদ্দিন লিটনের ঘর থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা প্রশাসন। আজ ১৯ সেপ্টেম্বর, ২০১৭ খ্রি. আনুমানিক দুপুর দুইটার দিকে মাদকবিরোধী এই টাস্কফোর্স অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। সাইফুদ্দিন লিটন ওরফে প্রকাশ লিট্টা এই উপজেলার মাদকের ডন হিসেবে পরিচিত।
এ সময় ভাইস চেয়ারম্যানের বাড়িতে তার ভাইয়ের ঘর ও পেছনের বাগান থেকে উদ্ধার করা হয় কয়েকশ বোতল খালি ফেনসিডিলের বোতল, ১৩ বোতল ফেন্সিডিল, মাদক ব্যবহারের বিপুল পরিমাণ সামগ্রী, ২ টি দেশী অস্ত্র। অভিযানের খবর পেয়ে মোবাইল ফোন রেখেই পালিয়ে যাই লিটন
।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরো অভিযান পরিচালনা করা হয় শর্শদীর সুন্দরপুর গ্রামের পুলিশ খাজুর পুকুরে। এই পুকুর পাড় থেকে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, এই উপজেলার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে ভয়ংকর এই সন্ত্রাসী। তার বাড়ি এক বিরাট মাদকের আস্তানা। জেলা প্রশাসক মহোদয়ের প্রতিশ্রুত মাদকবিরোধী সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান উপস্থিত ছিলেন।