বিশ্বজিত হত্যা: শাকিল ও রাজনের মৃত্যুদণ্ড বহাল

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর পুরান ঢাকায় বিশ্বজিত দাস হত্যা মামলায় রফিকুল ইসলাম অরফে চাপাতি শাকিল এবং রাজন তালকুদারের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া মৃত্যুদণ্ড কমিয়ে মাফুজুর রহমান নাহিদ, ইমদাদুল হক ইমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন ও মীর মোহাম্মদ নুরে আলম লিমনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছে আদালত।

বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ডেথ রেফারেন্সের আপিল শুনানি শেষে রবিবার এ রায় দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ও কাইয়ুম মিয়া টিপু এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে খালাস দিয়েছে আদালত। তবে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১১ আসামি পলাতক থানায় তাদের বিষয়ে কোনো আপিল করা হয়নি। ফলে এ বিষয়ে কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *