মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আব্দুর রহিম,খাগড়াছড়ি সংবাদাতা :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙণে ঝুঁকিপূর্ণ স্থান থেকে, মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা দশ পরিবারের মাঝে শুক্রবার বেলা ১২ টায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

মাটিরাঙ্গা পৌরসভার পক্ষ থেকে ত্রান সহায়তা হিসেবে চাল,  চিড়া, গুড়, তৈলসহ শুকনা খাবার বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মো: এমরান হোসেন ও মাটিরাঙ্গা পৌরসভার সচিব অনিল বিকাশ ত্রিপুরা ছাড়াও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলরবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন স্থানে মানুষ পানিবন্দি  হয়ে সিমাহীন দূর্ভোগ ও মানবেতর জীবন যাপন করছে।এ অবস্থা থেকে উত্তোরণের জন্য সরকারের পাশাপাশি বিত্তবানরা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ালে ক্ষতিগ্রস্থ লোকজনের কষ্ট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব এমন মন্তব্য করে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, শুধুমাত্র সরকারের একার পক্ষে এ অবস্থা থেকে উত্তোরণ সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *