খাগড়াছড়িতে ফের পাহাড় ধ্বস, চাপা পড়েছে বাড়ি-ঘর – বাংলার দর্পন ডটকম

আব্দুর রহিম,খাগড়াছড়ি সংবাদদাতা-

লাগাতার ভারী বর্ষণ অব্যাহত থাকায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে ব্যাপক পাহাড় ধ্বস দেখা দিয়েছে।সর্ব-শান্ত হয়ে, জীবন বাঁচানোর তাগিদে শতাধিক নারী-পুরুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে।
এ দিকে প্রবল বর্ষণ অব্যহত থাকায় রাস্তা পানির নিচে তলিয়ে গেছে ফলে খাগড়াছড়ি-মহালছড়ি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাহাড়ি ঢলে চেঙ্গী, ফেনী ও মাইনী নদীর পানি বাড়ছে। কিছু কিছু জায়গায়  নিন্মাঞ্চল ডুবে গেছে।পাহাড় ধ্বসের ঝুঁকিতে বসবাস করছে এ অঞ্চলের প্রায় দেড় শতাধিক  পরিবার।
ভারী বর্ষনের ফলে আবারও পাহাড় ধ্বস দেখা দেওয়ায় প্রাণ হানির শংকা সহ জান মালের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা দেখা দিয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে জেলা সদরের মোহাম্মদপুর ও শালবাগানে পাহাড় ধ্বসে বেশ কিছু ঘর-বাড়ি মাটি চাপা পড়েছে। এতে কোন প্রাণহানির ঘটনা না ঘটলেও অনেকেই  ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।
এ পর্যন্ত শাল বাগানে ৫০,দীঘিনানায় ৪৫ ও মাটিরাঙায় ৩৩জনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে প্রশাসন।
এবং আরও যারা ঝুকির মধ্যে রয়েছে তাদেরকেও নিরাপদ আশ্রয়ে নেয়ার চেষ্টা অব্যহত রয়েছে।খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে  আশ্রিতদের খাবারসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত জুন মাসে পাহাড় ধ্বসে খাগড়াছড়িতে নিহত হয়েছে ৪ জন।আহত হয়েছিল ৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *