সীতাকুণ্ডে পাহাড়ধসে ৫ জন নিহত

 

সীতাকুণ্ড  প্রতিনিধি |

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড় ধসে কয়েকজন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়ার ভাষ্য, সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর গ্রামে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন শিশু।

ইউএনও নাজমুল আরও বলেন, ওই গ্রামের টিলা ও পাহাড়ে ছিন্নমূল লোকজন ঘর বানিয়ে বসবাস করে। সেখানে বিভিন্ন এলাকাগুলোকে সমাজ হিসেবে ভাগ করা হয়েছে। তিন নম্বর সমাজের একটি পরিবারে এ ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *