গাজী মোহাম্মদ হানিফ :
সোনাগাজী উপজেলার ১নং চর মজলিশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা ২০শে জানুয়ারি বুধবার বিকেলে কুটিরহাট উত্তর বাজারে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন এর সঞ্চালনায় কর্মীসভার শুভ উদ্বোধন করেন- সোনাগাজী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
এতে প্রধান অতিথি ছিলেন- জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জিয়াউল হক হাজারী। প্রধান বক্তা ছিলেন- উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ফারুক হোসেন।
বিশেষ অতিথি ছিলেন – ফেনী জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু শম্ভু বৈষ্ণব। সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন।
আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সহসভাপতি জামাল উদ্দিন (ছোট জামাল), ওমর ফারুক কামরুল, চর মজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের। চর মজলিশপুর ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ওমর ফারুক, শাহজাহান সাজু, কৃষক লীগ নেতা আইয়ুব আলী খন্দকার সহ ইউনিয়ন ও উপজেলা সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলারদর্পণ