নওগাঁ রাণীনগরে সুধী সমাবেশ অনুষ্ঠিত

এ বাসার চঞ্চল, নওগাঁ প্রতিনিধি:-নওগাঁর রাণীনগরে ১নং খট্টেশ্বর ইউনিয়নের আগামী দিনে সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডের উপর সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাণীনগর সদরের মাদারকেয়ার স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে ১নং খট্টেশ্বর ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুর সভাপতিত্বে আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডের উপর বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিঞা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, যুগ্ন সম্পাদক রেজাউল ইসলাম, ৩নং গোনা ইউপি’র চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসান, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন, নাজমুল হক প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওই ইউপি’র সকল সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *