গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন অভিনেত্রী রেখা

 

বাংলার দর্পন ডটকম :

ভারতে গাড়ি দুর্ঘটনায় রেখা সিন্ধু নামের কন্নড়ের এক টিভি অভিনেত্রী মারা গেছেন। এসময় তার সঙ্গে থাকা তিন সহকারীও মারা যান।

শুক্রবার চেন্নাই-বাঙ্গালোর হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

রেখার তিন সহকারী হলেন-অভিষেক কুমারন, জয়নকানদ্রান এবং রক্ষণ।

রেখার সঙ্গে তারা একই গাড়িতে ছিলেন। দুর্ঘটনার পর তাদের তিরুপাত্তুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সবাইকে মৃত বলে ঘোষণা করেন।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগে গত ২৯ এপ্রিল কলকাতায় লেক মলের কাছে গাড়ি দুর্ঘটনায় মারা যান মডেল সোনিকা সিং চৌহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *