শাখাওয়াত হোসেন :ফুলগাজীর আমজাদহাট ইউপি ও নতুন বাজারের সংযোগ সড়কের গৈরাচড়ার উপর নির্মিত ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।ব্রীজটির পূর্ব পাশের গার্ড ওয়ালটি ধসে পড়েছে।এর ফলে ব্রীজটির সংযোগস্থল থেকে মাটি সরে গিয়ে উত্তর পূর্ব পাশে বড় ধরনের গর্তের সৃষ্টি ও পাকা রাস্তা ক্রমশ ভেঙ্গে যাচ্ছে।প এতে যেকোনো সময় ঘটে যেতে পারে দূর্ঘটনা। বিশেষ করে রাতের বেলায় যানবাহন চলাচলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।বুধবার সকালে সরেজমিন দেখা যায় আমজাদ হাট থেকে আগত একটি বালু ভর্তি ট্রাক আটকে গিয়ে যানযট সৃষ্টি হয়। এসময় উপস্থিত
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান ও সামছুল হক জানান সম্পতি বন্যায় ব্রীজটির গার্ড ওয়াল ধসে গেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।