নিয়াজ মোহাম্মদ: বরিশালের নতুনবাজার সংলগ্ন জেলা পরিষদের স্টলগুলো রয়ে গেল সম্পূর্ণ অক্ষত। কিন্তু কিভাবে? প্রথম দিকের পরিস্কার অভিযান তথাকথিত উদ্ধার অভিযানে প্রথম মাপে মার্কেটের অর্ধেক চলে যায় খালের মধ্যে। পরবর্তীতে দ্বিতীয় মাপ দিয়ে কৌশলে এটির গা বাচাতে মাপে গরমিলের অভিযোগ রয়েছে। তবুও ভাঙ্গাতে পারেনি জেলা প্রশাসন। শত শত দোকানঘর ভাঙ্গে জেলা প্রশাসন উদ্ধারের নামে। ওদিকে চোঁখের সামনে এত বড় মার্কেট কার সার্থে রক্ষা পেল, তা বহু মানুষই জানে। জানা যায়, মার্কেটের একাধিক দোকান মালিক(বরাদ্দ সূত্রে) বরিশালের প্রভাবশালী ব্যাক্তির স্বজন। এই মার্কেটে হাত দিলে হাত গুরিয়ে দেবে বলে ঘোষণা দিয়েছেন দোকানীরা, এমনটাই শোনা গেল স্থানীয়দের কাছে। বিষয়টি নিয়ে জেলা পরিষদের নির্বাহি কর্মকর্তা বলেন, ” যখন স্টলগুলো তৈরি হয়েছিল সমস্যা আসলে সে সময়কার। আর জেলা প্রশাসন চাইলেই অবৈধ অংশটুকু ভাঙ্গতে পারে। ” তবে জেলা প্রশাসনের এ নিয়ে কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সাধারন মানুষ জানতে চায়, কেন এই আইওয়াশে রুই কাতল বাদ দিয়ে চুনোপুঁটি ধরে টানাটানি করা হল? এই ব্যর্থতার দায় জেলা প্রশাসককেই নিতে হবে বলে মনে করেন সচেতন সমাজ।