এম.তানভীর আলম :
কুসিকের ২৬নং ওয়ার্ডের বাউবন্দ গ্রামের রাস্তার মাথায় এখন পানির ঢেউ।কুমিল্লার পুরাতন ট্রাংক রোডের পশ্চিম পাশে মহনগরীর এই গ্রাম।কুমিল্লা সিটির কোন উন্নয়নের ছোয়া পায়নি। কুমিল্লা সিটির এই গ্রামের রাস্তা- ঘাট ,ব্রিজ-কার্লভাট এর দিকে তাকিয়ে দেখলে মনে হবে এটা বাংলাদেশের কোন প্রত্যন্ত অঞ্চল গ্রাম।
নেই ভালো যাতায়াত ব্যাবস্থা নেই, নেই বৃষ্টির পানি নিস্কাসনের কোন ব্যাবস্থা, তাই রাস্তাঘাট যা আছে পানি নিস্কাসন না হওয়ায় তা আরো ভেঙ্গে পড়েছে, আর জনগনের দুর্ভোগ তো দেখার কেউ নেই।
এই এলাকার সাধারন জনগনের সাথে কথা বলে জানাযায় এই পর্যন্ত অনেক কাউন্সিলর নির্বাচনি ইশতিহারে এই রাস্তা মেরামতের কথা বললেও নির্বাচনের পরে কারো দেখা পাওয়া যায় না।
একবার পাশ করে গেলে আমাদের সাথেই তো কথা বলেনা, আমরা মিডিয়ার মাধ্যমে সংশ্লিস্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি।