ফেনীতে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ঈদ উপহার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ফেনীতে নিম্ম আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

১৮ মার্চ, বুধবার ফেনীর সহদেবপুরে নিম্ম আয়ের শতাধিক নারী-পুরুষদের মাঝে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি, টুপি ও থ্রি-পিস বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ মনির আহমদ ও সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র, নির্বাহী সদস্য আফতাব হোসেন মমিন, ফেনী জেলা সরকারি শিক্ষক সমিতির নেতা মাস্টার আলমগীর হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মেহরাব হোসেন মেহেদি, মোহাম্মদ ইলিয়াছ, আবদুর রহিম, নুরুল আলম এবং আমির হোসেন প্রমূখ।

 

এর আগে, ৩ মার্চ চট্টগ্রাম ও ফেনীর শহরের বিভিন্ন স্থানে প্রায় সহস্রাধিক রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *