সোনাগাজীতে নকল দুধ ও প্যাকেজিং মেশিনসহ অাটক ১

ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজীতে নকল দুধ, বিপুল পরিমান প্যাকেট ও প্যাকেজিং মেশিন সহ কাউছার হামিদ মুন্না নামের এক যুবককে অাটক করেছে সোনাগাজী থানা পুলিশ। সে উপজেলার চর লক্ষীগঞ্জ গ্রামের দশঅানী পাড়ার শাহজাহান কাজী বাড়ীর মো. গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বৃহষ্পতিবার বিকালে মতিগঞ্জ সমবায় মার্কেটের রাসেল স্টোরে  গুড়ো দুধ সরবরাহ করার সময় নকল ভেবে কোম্পানীকে টেলিফোন করেছিল দোকানদার ফেরদৌস রাসেল।

কোম্পানীর জেলা এজেন্ট পুলিশে খবর দিলে সোনাগাজী থানা পুলিশ তাকে অাটক করে থানায় নিয়ে অাসে।

ব্যাপক জিঙ্গাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী, রাত ৯টায় ফেনীর গাজী বাড়ীস্থ মফিজের বাড়ীতে এএসপি( সোনাগাজী সার্কেল) জুনায়েত কাউছার এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় প্রায় ৩শতাধিক প্যাকেট, ৩৫০ গ্রাম ওজনের ১২ টি গুড়ো দুধের প্যাকেট, ১টি প্যাকেজিং মেশিন উদ্ধার করা হয়।

এএসপি জুনায়েত কাউছার জানান, ধৃত মুন্নার বিরুদ্ধে নকল পন্য বাজারজাত ও সংরক্ষণ এর দায়ে মামলার প্রস্ততি চলছে। সে দীর্ঘদিন যাবত সোনাগাজী ও কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি বাজারে ভেজাল গুড়ো দুধ সরবরাহ করে অাসছিল।

সম্পাদনা /সৈয়দ মনির অাহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *