মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১পর্যটক নিহত

চট্টগ্রাম:
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১১ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আজ শুক্রবার (২৯ জুলাই) বেলা দেড়টার দিকে উপজেলার বড়তাকিয়া রেল স্টেশনে মহানগর প্রভাতি ট্রেনের সঙ্গে পর্যটকবাহী মাইক্রোবাসের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা সবাই খৈয়াছড়া ঝরণা দেখতে যাচ্ছিল বলে পুলিশ জানায়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলারদর্পণকে বলেন, পর্যটকবাহী একটি মাইক্রোবাসের সাথে প্রভাতি ট্রেনের সংঘর্ষে অন্তত ৮ থেকে ১৯ জন নিহত হয়েছে শুনেছি। এখনো বিস্তারিত জানি না। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *