ছিনতাইকালে অস্ত্রসহ কিশোর গ্যাং’র তিন সদস্য আটক

ফেনী :
ফেনীর শহরতলির রেল গেইট এলাকায় ছিনতাইকালে অস্ত্রসহ কিশোর গ্যাং’র তিন সদস্যকে আটক করেছে র‍্যাব । ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করেছে র‍্যাব । মঙ্গলবার রাতে ফেনী শহরের রিল গেইট এলাকায় থেকে যাত্রীবেসে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং’র তিন সদস্যকে আটক করে । ধৃতরা হলেন , নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর হাজারি এলাকার জিয়াবুল হকের ছেলে মো . আব্দুল ওরফে সুমন ( ২১ ) , লক্ষীপুর সদর থানার টুমচর এলাকার জামাল হোসেনের ছেলে মো . আক্তার হোসেন ( ২০ ) ও ফেনীর বিরিঞ্চি এলাকার আবুল কাশেমের ছেলে অটোরিক্সা চালক মো . রাসেল ( ১৮ ) ।

ফেনী র‍্যাব ক্যাম্প সুত্র জানায় , গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে রাত ৯টার দিকে ছিনতাইকারীরা শহরের রেল গেইট এলাকায় সিএনজিতে যাত্রীবেসে ছিনতাই করছে । র‍্যাবের একটি দল গাড়ীতে তল্লাশি করাকালীন তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে । এ সময় র‍্যাব সদস্যরা ধাওয়া করে ছিনতাইকারী মো . আব্দুল ওরফে সুমন ( ২১ ) , মো . আক্তার হোসেন ( ২০ ) ও মো . রাসেলকে ( ১৮ ) আটক করে । তাদের কাছে থাকা দুটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করেছে র‍্যাব ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‍্যাবকে জানায় , তারা স্থানীয় একটি কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য । তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে কৌশলে যাত্রীবেসে নিরীহ যাত্রীদের সিএনজিতে উঠিয়ে পরবর্তীতে নির্জন এলাকায় নিয়ে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা , স্বর্ণালংকার মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছেন বলে স্বীকার করে । র‍্যাব -৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক , উপ – পরিচালক , স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন , দুটি মামলা রুজু করে উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *