- মোশারফ হোসেন ,
রামগড়, খাগড়াছড়ি:
আজ ৮ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিসরনীয় দিন, মুক্তিযুদ্ধের সময়ের ১নং সেক্টর সদর রামগড় মহকুমা শহর ৮ই ডিসেম্বর ‘৭১ ইং পাকিস্তানি হানাদার মুক্ত হয়। দিবসটি উপলক্ষে আজ (৮ডিসেম্বর) রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯ টায় র্যলি অনুষ্ঠিত হয়ে বিজয় ভাস্কর্যে সরকারি,বেসরকারি দপ্তর সহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধানিবেদন শেষে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, বিশেষ অতিথি পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মো. শামসুজ্জামান।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বাবুল কান্তি মজুমদার,এর আগে ভাস্কর্যে পুস্পমাল্য অর্পন করেন,উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার, পৌর মেয়র মো. রফিকুল আলম কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষথেকে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দিবসটি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সরকারি বেসরকারি কর্মকর্তা পৌরসভার কাউন্সিলরগন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।