হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারীতে ইউপি নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারনা চালানোর সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আলহাজ্ব সিরাজ উদ্দীন তৈয়বী( ৬০) নামে ইসলামী ফ্রন্টের এক নেতা ইন্তেকাল করেছেন।
গত শনিবার দিবাগত রাতে উপজেলার ১২ নং চিকনদন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মিরা পাড়া নামক স্হানে এই ঘটনা ঘটে।
স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উক্ত ইউ পির মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আহাম্মদ নূর গত শনিবার যথারীতি তাঁর নির্বাচনী প্রচারনা শুরু করেন।
তাঁর প্রচারনায় ইসলামী ফ্রন্ট নেতা এবং হাটহাজারী উন্নয়ন সংগ্রাম পরিষদের মহাসচিব আলহাজ্ব সিরাজ উদ্দীন তৈয়ব ও অংশ গ্রহন করেন। নির্বাচনী প্রচারনার এক পর্যায়ে রাতে বক্তব্য রাখার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে আমান বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে উক্ত ডাক্তার রাতে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার চিকনদন্ডী ইউনিয়নের দরবেশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল পাঁচটায় মরহুমের জানাযা শেষে স্হানীয় কবর স্হানে লাশ দাফন করা হয়।