ফুলবাড়ীর পল্লীতে জমি  বিরােধের জের প্রতিপক্ষের হামলা

 

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীর পল্লীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা। প্রতিপক্ষের মারপিট ৩০ হাজার টাকা ছিনতাই, থানায় মামলা দায়ের।

ঘটনার বিবরণে জানা যায়,দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির খাজাপুর গ্রামের মৃত সিরাজউদ্দিনের পুত্র মোঃ মাস্তাফিজুর রহমান (দুলাল) এর থানায় দায়রকৃত ইজাহারসূত্র জানা যায়, গত ১৫ই এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টায় এলুয়াড়ী ইউপির স্বরশতীপুর গ্রামের লালদিঘী এলাকায় তার নিজ ক্রয়কৃত সম্পত্তিতে লোকজন ঘরের কাজ করতেছিল। সেখান খাজাপুর গ্রামের বিশিষ্ঠ্য সমাজসবক মােঃ মাস্তাফিজুর রহমান দুলাল তার নির্মাণকৃত ঘর দেখতে যান। এ সময় এলুয়াড়ী ইউপির স্বরশতীপুর গ্রামের  ফজলুর রহমান এর নেতৃত্বে তার স্ত্রী  ফাতেমা বেগম (৪২), মেয়ে শিরিনা(২০), ফাহাদ্দি ছিনা খাতুন (২২),  ফারহাতুন আক্তার (২০) ও মােছাঃ ফারজিয়া আক্তার (১৮), সকলের গ্রাম উপজেলার এলুয়াড়ী ইউপির স্বরশতীপুর গ্রাম। তারা পূর্ব পরিকল্পিত ভাবে যাওয়ামাত্র লাঠিসােটা, রড, ধারালো অন্যান্য অস্ত্র নিয়ে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে তার সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে তাকে ঘেরাও করে মারপিট করে।

এ সময় তাদের মারপিট মােঃ মােস্তাফিজুর রহমান দুলাল মারাত্মকভাবে আহত। তার পকেট থাকা ৩০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। তাকে হত্যার উদ্দেশে উল্লেখ্য ব্যক্তিরা  মারপিট করে। মোঃ আসাদুজ্জামান, জাকির হােসেন, মোঃ রানাসহ এলাকার লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী আনে এবং প্রাথমিক চিকিৎসা দেন। ওই ব্যক্তিরা স্বরশতীপুর গ্রামের অনেককে বিভিন্ন মামলায়  ফল অর্থনৈতিক ভাবে হয়রানি করেন এবং নিজেরা লাভবান হন।  এছাড়া কর্মরত ঘর নির্মাণর কর্মচারীদর উপর চড়াও হয় এবং ইট পাটকেল মারতে থাকে। এই ঘটনায় আহত অবস্থায় মােঃ মোস্তাফিজুর রহমান দুলাল সকাল সাড় ১১টায় ফুলবাড়ী থানায় এস ঘটনার বিস্তারিত বলেন।

মারপিটের ঘটনায় ৫জনকে আসামী করে গতকাল ১৫ই এপ্রিল ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগ পাওয়া মাত্র ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব ঘটনাটি তদন্ত করার জন্য থানার এস.আই এশরাকুলক নির্দশ দিল তিনি নির্দেশ পাওয়ামাত্র ঘটনাস্থলে সঙ্গীয় ফাের্স নিয়ে যান।

উল্লখ্য যে, মােঃ মােস্তাফিজুর রহমান দুলাল গত ৬/১০/২০১৫ইং তারিখ আমােক্তারনামা দলিলমূল চিরিরবন্দর উপজেলার ময়মুর সুলতান পিতা- মরহুম ওসমান গণি সরকার, এর নিকট থেকে রেজিষ্ট্রিমুল পার্বতীপুর মৌজার সিএস-৪৪, এস এ-৫৭, দাগ নং-৪০৯ রকম ডাঙ্গা ৮১ শতক জমি ক্রয় করেন। যার দলিল নং- ৩৩৮৫/২০১৫। প্রতিপক্ষরা জাল দলিল সৃষ্টি করে দীর্ঘদিন ধরে দুলালের ক্রয়কৃত সম্পত্তি দখল করার চেষ্ঠা করে। মোঃ মােস্তাফিজুর রহমান দুলাল তার নির্মানকৃত ঘর দেখার জন্য সেখানে গিয়েছিলেন।

এ ঘটনার বিষয় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিবের সাথে ফোনে যােগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থল পুলিশ গেছে তদন্ত সাপেক্ষে অপরাধিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *