রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: শুভ বাংলা নববর্ষ ১৪২৪ বরণ উপলক্ষ্যে নানান আয়ােজনের মধ্য দিয়ে নওগাঁর রাণীনগর উদযাপিত হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। উপজেলা প্রশাসনের উদ্যাগ শুক্রবার সকাল ৮ টায় রাণীনগর বালিকা উচ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বর্ণীল সাজে সজ্জিত হয় বিশাল এক বর্নাঢ্য মঙ্গল শােভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। অপর দিকে রাণীনগর প্রেস ক্লাবের উদ্যােগ সকাল ১০টায় বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রেস ক্লাব ভবন আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্যের সহধর্মিনী সুলতানা পারভিন বিউটি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিটু, রাণীনগর থানার অফিসার ইনচার্জ মােস্তাফিজুর রহমান, নওগাঁ জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান, প্রেস ক্লাবের সহ-সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর প্রমুখ।