ফুলবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধ করায় সংবর্ধিত হল স্কুলছাত্রী

রতি কান্ত রায়, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজের বাল্যবিয়ে প্রতিরোধ করায় ৭ অক্টোবর বৃহঃবার সকাল ১১ টায় সংবর্ধিত হয়েছে এক স্কুলছাত্রী। মোনালিশা আক্তার মীম (১৭) নামের ওই স্কুল ছাত্রীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সে উপজেলার বড়লই উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের মফিজুল হক খন্দকার ও মুক্তা বেগমের মেয়ে।

জানাগেছে, সে ওই বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। শ্রেণি পরীক্ষায় সে প্রথম স্থান অর্জন করে। দরিদ্র কৃষক পরিবারের সন্তান মীম। করোনা পরবর্তী সময়ে স্কুল থেকে বাড়ি ফিরে সে জানতে পারে দরিদ্র বাবা মা তার বিয়ে ঠিক করেছে। সে বাবা মায়ের এ সিদ্ধান্ত মেনে নেয়নি। পরবর্তীতে স্কুল শিক্ষকদের সহায়তায় বাবা মাকে বোঝাতে সক্ষম হয়।

কয়েকদিনের প্রচেষ্টায় এভাবে সে তার বাল্য বিয়ে ঠেকাতে সক্ষম হয়। মীম জানায়, লেখাপড়া শেষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন তার। এজন্য শিক্ষকসহ সমাজের সূধীজনদের কাছে সে সহযোগিতা চায়। ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, ওসি রাজীব কুমার রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সমাজসেবা অফিসার রায়হানুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সহকারী প্রোগ্রামার আজমল আবসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া সরকার লাকু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *