নবীনগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন : ৩টি ড্রেজার,৩টি নৌকা জব্দ,আটক ১৮

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি-
দীর্ঘদিন ধরে নবীনগরের জল সিমানায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩টি ড্রেজার,৩টি বড় বালুর নৌকা জব্দ ও তার সাথে জড়িত ১৮জনকে আটক করেন নবীনগর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।

শনিবার বিকালে নবীনগর থানা পুলিশের একটি টীম নিয়ে বালু উত্তোলনকারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।

পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের নিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ একরামুল ছিদ্দিক।

এসময় তিনি জানান,তিতাস ও মেঘনা নদীর মোহনায় দীর্ঘদিন ধরে একটি অপশক্তি অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং ও চরলাপাং গ্রামে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে।
রাস্তাঘাট বাড়িঘর এমনকি মসজিদ পর্যন্ত ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।
তাই বিষয়টি তাদের নজরে আসামাত্র জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য কে অবগত করে দ্রুত অভিযান চালিয়ে ৩টি বড় ড্রেজার মেশিন,৩টি বালু ভর্তি নৌকা ও তার সাথে জড়িত ১৮জন শ্রমিককে আটক করা হয়েছে।

প্রেস কনফারেন্সে অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন,একটি চক্র দীর্ঘদিন ধরে নবীনগর জল সিমানার তিতাস ও মেঘনা নদীর মোহনায় নিয়মিত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বলে আমি জানতে পাওয়ার সাথে সাথেই নবীনগর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করি।
এসময় ড্রেজার মালিকদের না পাওয়ায় তাদের ৩টি ড্রেজার,৩টি বালু ভর্তি নৌকা জব্দ ও তার সাথে জড়িত ১৮জন শ্রমিক আটক করা হয়েছে।
সকল মালামাল নবীনগর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এসময় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রশীদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *