ফেনী প্রতিনিধি :
দৈনিক ভোরের কাগজ এর ফুলগাজী প্রতিনিধি মোঃ মোস্তফা পাটোয়ারী (৬৬) বুধবার ভোর ৪টায় ফেনী জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ …)।
তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন ।
তিনি ফেনীর পরশুরাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন । মোস্তফা পাটোয়ারী ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের পাটোয়ারি বাড়ীর বাসিন্দা।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদ । বাংলারদর্পণ