হবিগঞ্জের বাহুবলে আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ :
হবিগঞ্জের বাহুবলের আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নান (৪৪) কে আটক করেছে র‍্যাব।

শনিবার (১৭ জুলাই) গভীররাতে র‍্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগাম্বর বাজার এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত আব্দুল হান্নান বাহুবল উপজেলার হাজী মাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে।

উল্লেখ্য যে, গত ১৮ই মার্চ রাতে ভাড়া বাসায় অঞ্জলি মালাকার (৩২) এবং তার মেয়ে পুজা দাস (৮) কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

পরদিন নিহতের স্বামী সন্দিপ দাস বাদি হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নান কে গ্রেফতার করা হয়েছে।

আটক আসামীকে বাহুবল থানায় হস্তান্তরে প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *