রৌমারীতে ১৭০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারীতে ১৭০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী রঞ্জু মিয়া (৩৬)কে আটক করেছে পুলিশ।
আটক রঞ্জু মিয়া সদর ইউনিয়নের চর-ফুলবাড়ী এলাকার শাহজামালের পুত্র।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চর-ফুলবাড়ী এলাকায় রঞ্জু মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার শয়নকক্ষ তল্লাশী করে ক্রিকেট বলের ভিতর থেকে ১৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *