বাংলার দর্পন ডটকম : ভারতের রাজধানী নয়াদিল্লির বিখ্যাত সড়ক ‘পার্ক স্ট্রিট’ এবার থেকে পরিচিত হবে ” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক ” নামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের আগের দিন বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হল ৷
নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) পার্ক স্ট্রিটের নাম” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক” নাম রাখার সিদ্ধান্ত এক সার্কুলারের মাধ্যমে উভয় দেশকে জানিয়ে অাজ রোববার অানুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন দুই দেশের সরকারের নেতৃবৃন্দ ৷
এই ঐতিহাসিক ঘোষনার জন্য ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গুলো।