বিদায় লগ্নে কাঁদলেন, কাঁদালেন মাশরাফি

বাংলার দর্পন  ডেস্ক: ক্যারিয়ারের শেষ টি-টুয়েন্টিতে ৪৫ রানের বড় জয়। মাশরাফি বিন মুর্তজা বিদায় লগ্নে এমন জয়ে দারুণ খুশি। তবে এভাবে টি-টুয়েন্টি থেকে বিদায় নেয়ার কারণে অনেক কষ্ট হচ্ছে তা চোখ-মুখ দেখে অনুমেয়।

বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজে কেঁদেছেন, সবাইকে কাঁদিয়েছেন। এসময় তিনি ওয়ানডের জন্য দেয়া চেয়েছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, একটা স্থান থেকে এভাবে সরে আসা হয়তো সবারই কষ্ট লাগবে। আমারও অনেক কষ্ট লাগছে। এভাবে বিদায় নেয়ার ফলে আমার চেয়ে বেশি কষ্ট কারো লাগবে না এটাই স্বাভাবিক। আমার কষ্ট লাগছে, আমার পরিবারের কাছেও লাগছে।

মাশরাফি বিদায়ে অনেক ভক্ত কেঁদেছেন। অনেকেই কষ্ট পেয়েছেন।

প্রিয় ভক্তদের উদ্দেশ্য মাশরাফি বলেন, আমার জন্য যারা কেঁদেছে অবশ্যই আমার জন্য অনেক বড় পাওয়া। এটা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি এখনও ওয়ানডে খেলছি। সবার কাছে দোয়া চাইছি। আমি যতদিন ওয়ানডে খেলবো। ভালো পারফরম্যান্স করেই যেন খেলতে পারি। বাংলাদেশকে যেন জেতাতে পারে।

এছাড়া মাশরাফি বলেন, আমি সবসময় ভাগ্যকে বিশ্বাস করি। চেয়েছিলাম বিদায়ী ম্যাচে যেন বাংলাদেশকে জিতাতে পারি। জয়ের পর তাই মাথার ক্যাপ খুলে উপরের দিকে তাঁকিয়ে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছিলাম।

সতীর্থদের উদ্দেশ্য মাশরাফি বলেন, দলের সকলের উদ্দেশ্য থাকতে হবে কিভাবে বাংলাদেশকে জিতাবো। সবাইকে দেশের জন্যই খেলতে হবে। আমি একটা সময় জুনিয়ার ছিলাম। আমার প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ভাই, আমি সেখান থেকেই অধিনায়ক হয়েছি।

জাতীয় দলের পরবর্তি টি-টোয়েন্টির অধিনায়কের প্রতি শুভকামনা জানিয়ে মাশরাফি বলেন, টি-টুয়েন্টি দলের অধিনায়ক যেই হোক, আমি ও আমার পরিবারের পক্ষ্ থেকে শুভকামনা। আপনাদের কাছ থেকে শুনছি সাকিব হবে। কে অধিনায়ক হবে আমি জানি না। যেই হোক তাকে অবশ্যই শুভকামনা। আমার বিশ্বাস সে বাংলাদেশকে সফল ভাবে নেতৃত্বে দেবে।

এর আগে প্রেমাদাসার গ্যালারি তখন ফাঁকা। হারার পর লঙ্কানরা আর রাত বড় করেননি। দলে দলে বাড়ির পথ ধরেন। আরেকপক্ষের তবু যেতে মন চায় না। ‘মাশরাফি, মাশরাফি’ বলে টানা জয়ধ্বনি। তিনি ট্রফি নিতে আসলেন। আর বলে গেলেন, এই সব মানুষদের জন্য খেলতে পেরে আমি গর্বিত।

বাংলাদেশ এদিন ৪৫ রানের জয়ে ১-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ শেষ করে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে টস করার সময় মাশরাফি অবসর ঘোষণা দেন। জানিয়ে দেন, এই সিরিজের দুই ম্যাচ খেলেই টি-টুয়েন্টিকে বিদায় বলবেন। এরপর নিজের ফেসবুক পেজে মাশরাফি একটি বিবৃতি দেন। সেখানে বলেন, তরুণ ক্রিকেটারদের জায়গা দিতে তার এই অবসর।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, আমি বিসিবির কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ তাদের কাছে, যারা আমাকে সমর্থন দিয়ে আসছেন। আমার পাশে থাকার পরিবারের প্রতিও কৃতজ্ঞতা।

মাশরাফি এদিন শূন্য রানে আউট হন। চার ওভার হাত ঘুরিয়ে ৩০ রানের বিনিময়ে ১ উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *