ফেনী’ প্রতিনিধি :
করোনায় আক্রান্ত হয়ে জামায়াতে ইসলামীর সাবেক আমীর মকবুল আহমাদ এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন তিনি।
কয়েকদিন ধরে মকবুল আহমাদ করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
জামায়াতের বর্তমান আমীর ডা. শফিকুর রহমান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া পোস্টে সাবেক আমীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মকবুল আহমাদ ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রাম আমিন বাড়ীর মৃত নাদেরেজ্জামানের ২য় ছেলে।
মকবুল আহমাদ জামায়াতের তৃতীয় নির্বাচিত আমীর ছিলেন। মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে মকবুল আহমাদ ২০১০ সালের ২৯ জুন থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ভারপ্রাপ্ত আমীর ছিলেন।