কাদের মির্জাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কোম্পানীগঞ্জ আ.লীগ

নোয়াখালী প্রতিনিধি-
বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগ।

শনিবার (১৩ মার্চ) দুপুর পৌনে ২টায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যম কর্মিদের কাছে পাঠানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ওপর নিষ্ঠুর ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ গত ৯ মার্চ তারিখের প্রতিবাদ সভায় মেয়র আব্দুল কাদেও মির্জার নেতৃত্বে সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শ্রমিকলীগ কর্মি আলাউদ্দিনের নৃশংস হত্যার মাস্টার মাইন্ড খুনি মির্জাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

প্রেস বিজ্ঞপ্তিতে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নিঃশর্ত মুক্তি দাবি করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

এ বিষয়ে ফোনে যোগাযোগ করলে উপজেলা আ’লীগের সভাপতি নুরনবী চৌধুরী গণমাধ্যম কর্মিদের প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন বর্তমানে গুরুত্বর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (১২ মার্চ) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের পক্ষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী এ প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *