মোশারফ হোসেন, রামগড় ::
স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু সমাজ- ৯৪ এর উদ্যোগে আজ ৯ জানুয়ারি সকাল ১০.৩০টায় রামগড় টাউন হল প্রাঙ্গণে ১০০ জন অসহায় শীতার্তদের মাঝে একটি করে কম্বল বিতরণ করে। এডমিন নিগার সুলতানার স্মৃতিবিজড়িত রামগড় শহরে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে বন্ধু সমাজ-৯৪ এর প্রথম কর্মসূচি পালন করে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিগার সুলতানা এক প্রতিক্রিয়া জানায় সমগ্র বাংলাদেশের এসএসসি- ৯৪ ইং এর সহপাঠীদের নিয়ে আর্থিকভাবে দুর্বল মানুষের কল্যাণে আমাদের সংগঠন সবসময় সহযোগিতা করে যাবে।
আজ রামগড়ে প্রথম কর্মসূচি পালন করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে , আমাদের প্রথম কর্মসূচিতে রামগড়ের বন্ধুরা আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে।
শীতবস্ত্র বিতরণ এর সময় আরও উপস্থিত ছিলো এডমিন মিজানুর রহমান ম্যানাজার (প্রিন্টিং) চৈতি গ্রুপ,এডমিন জাহেদ, এডমিন পিডিবি কর্মকর্তা মুন্না, বন্ধু ৯৪ এর মোস্তাক আহমেদ, শাহাদত আনোয়ার, বীথি, আকরাম,মোশারফ, শাহজাহান, ইউসুফ আহমেদ সোহাগ মালেকা, ফাতেমা, রুনা মহিউদ্দিন, ফারুক, মাহমুদ,আশরাফ ও দেবব্রত শর্মা প্রমুখ।