রাকিবুল হাসান সুমন, যশোর :
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার থেকে নতুন বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।
হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইন চলাকালে কেশবপুরে ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৪৪ হাজার ২শত ১৫ জন শিশুকে ডোজ এমআর টিকা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.আলমগীর-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার আরাফাত হোসেন। এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা প্রমুখ।
ডা: আলমগীর বলেন, করোনা বিষয়টি বিবেচনা নিয়ে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করাসহ, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।