চকরিয়ায় ছাত্রলীগ নেতা সোহেল রানাকে পিটিয়ে হত্যা | বাংলারদর্পণ

কক্সবাজারের চকরিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে পৌরসভার ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে স্থানীয় সংসদ সদস্য জাফর আলমের একজন ব্যক্তিগত সহকারী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ তাদের।

তবে পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মারা গেছেন সোহেল। হত্যাকান্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সোহেল গত ৬ নভেম্বর বিয়ে করেন।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *