বড়পুকুরিয়া খনি এলাকার তিনটি গ্রামে  ভয়াবহ ফাটল : ক্ষতিগ্রস্তদের অান্দোলন চলছে

 

মোঃ আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি এলাকার খনি কতৃপক্ষের অধিগ্রহনের বাহিরে তিনটি গ্রাম নতুন করে বাড়ি ঘর ও জমিতে ভয়াবহ ফাটল দেখাদেওয়ায় ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে বড়পুকুরিয়া ¯স্কুল এন্ড কলেজ মাঠে খনি আন্দোলন কারীদের এক জনসভা অনুষ্ঠিত হয় ।

শনিবার দিনাজপুরের বড়পুকুরিয়া ¯স্কুল এন্ড কলেজ মাঠে বিকেল সাড় ৪টায় জীবন পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক মো. মশিউর রহমান বুলবুল এর সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় সংগঠনের আহবায়ক মাে. মশিউর রহমান বুলবুল এলাবাসির উদ্দেশ্যে বলেন ইতি পূর্বে আন্দােলন করেছেন সেই আন্দােলনে অনেকে এখন পর্যন্ত ক্ষতি পুরন পায়নি। খনি কতৃপক্ষ অধিগ্রহনের বাহির যে সব গ্রাম অধিগ্রহন করেননি সেই গ্রামগুলিতে গত ২৮ শ মার্চ গভির রাত্রীতে হঠাৎ করে ফাটল দেখা দিয়েছে। ভয়ে এলাকাবাসি বাড়ী ঘরে থাকতে পারছেনা। তারই কারনে ৮দফা দাবী আদায়ে আজকে এই জনসভা। আমরা খনিকতৃপক্ষকে এই বিষয় জানিয়েছি। তারা জানার পরও কোন গুরুত্ব দিচ্ছেনা। কি অবস্থার মধ্যে এই এলাকার প্রায় ১ হাজার পরিবার ভয়াবহ ভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। রাস্তাঘাট,¯স্কুল কলেজ,মসজিদ,মন্দির,হাটবাজার সবকিছু হারিয়ে আজ আমরা নিস্বহয়েছি। আর হারাতে চাইনা। দাবী আদায় না হলে যা কিছু আছে তাই নিয়ে এলাকাকে বাঁচানাের আন্দােলন গড়ে তুলতে হবে। আমরা অন্যায় কিছু করছিনা বা সরকারের বিরুদ্ধে যাচ্ছিনা। অধিকার আদায়ের আন্দােলন করছি।

সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন জীবন  পরিবশ ও রক্ষাকমিটির যুগ্নআহবায়ক মো.লিয়াকত আলী,কার্যকারী সদস্য মাে. বেলাল হােসেন, যুগ্নআহবায়ক আব্দু গনি,৯নং হামিদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হােসেন মন্ডল, ক্ষতিগ্রস্ত বাঁশপুকুর গ্রামের মাে. রুহুল আমিন, মাে. জিয়াউর রহমান, প্রাক্তন ইউপি সদস্য মাে.  সাইদুর রহমান।

জীবন পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক মাে. মশিউর রহমান বুলবুল ও নেতৃবৃন্দরা জনসভায় বলেন, আমাদের ৮ দফা দাবী মেনে না নিলে আগামিতে ক্ষতি গ্রস্ত এলাকার জনগনকে নিয়ে কঠাের আন্দোলন গড়ে তােলা হবে। জনসভায়  ক্ষতিগ্রস্ত এলাকার নারী,পুরুষ ও বৃদ্ধরাও সমাবেশে আসতে থাকে। জনসভায় প্রায় ৫শতাধিক ক্ষতিগ্রস্ত লােক অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *