বাগেরহাট প্রেসক্লাবের কমিটিকে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি:
বাগেরহাট প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী সহ কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এক বার্তায় জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির ও ভারপ্রাপ্ত মহাসচিব রক্সি খান,যুগ্ম মহাসচিব মো. শাহজাহান খান সহ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে বলেন- নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণে ভূমিকা রাখবে। তাদের নেতৃত্বে বাগেরহাট প্রেসক্লাব বহুদুর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম।

সর্বশেষে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামে নেতৃবৃন্দ বাগেরহাট প্রেসক্লাবের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন যাতে করে সাংবাদিকদের কল্যাণে কাজ করতে পারে।

উল্লেখ্য, বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। শনিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার শেখ আহসানুল করিম এ ফলাফল ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *